চৌদ্দগ্রাম প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই ৫ যাত্রী নিহত ও ১৫ যাত্রী আহত হয়েছেন।আজ শুক্রবার (১৭ মে) সকালে উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দু’জনের পরিচয় জানা গেলেও অপর তিন জনের পরিচয় এখনো জানা যায়নি। নিহতরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন (৩০), বাশখালী উপজেলার বাহারছড়া গ্রামের নুরুল আবছারের ছেলে বদরুল হাসান রিয়াদ (২৬)।

আহতরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে ফিরোজ (৪০), একই এলাকার আলী আহমেদের ছেলে মোক্তার হোসেন (৪০), ফজলুর রহমান (৪২), আরাফাত (৩৪), সিয়াম (৩২), সোহাগ (২৮), কামরুন নাহার (২৫), স্বপন শিকদার (২৫), রফিকুল ইসলাম (৩০), মনির (৩০)। তারমধ্যে চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার এসআই নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে কক্সবাজার গামী রিলাক্স পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এরমধ্যে দু’জনের পরিচয় জানা গেছে।