নিজস্ব প্রতিনিধি: বিরোধীয় জায়গার গাছ কাটাকে কেন্দ্র করে পার্বত্য লামায় দুপক্ষের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত ও মহিলাসহ ৭জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। লোহাগাড়া উপজেলা সীমানার জনপদ পার্বত্য লামা উপজেলার সরই ইউনিয়নের মাইচ্ছ্যাঝিরি এলাকায় ঘটেছে এ ঘটনা।

আজ বৃহস্পতিবার(১৬ মে) সকাল ১১টায় সংঘটিত এ ঘটনায় নিহত হয়ছে মো. ওসমান গণি (৫০)। তিনি লোহাগাড়া উপজেলার গৌড়স্থান গ্রামের মৃত আবদুল খালেকের পুত্র। আহতদের মধ্যে রয়েছেন নিহতের ভাই আবদুর রহমান (৬০), আবদুল জব্বার (৫৫), পুত্র মোজাহেদ (১৬) ও আবু হানিফ (২১), একই এলাকার মৃত নজু মিয়ার পুত্র কবির আহমদ, পুত্র জাহাঙ্গির আলাম (৩০) ও আবদুল আজিজের স্ত্রী নুরুন্নেছা (৩৫)।

ঘটনার পর আহত অবস্থান ৮জনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া গ। কতব্যরত চিকিৎসক পরীক্ষার পর ওসমানগণিকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ৫জনকে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

জানা গেছে, লোহাগাড়া উপজেলার সীমানার একটি জায়গা নিয়ে সংঘর্ষে নিহত ওসমান গণি ও প্রতিপক্ষ আহত কবির আহমদের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে।

এ ব্যাপারে লামা উপজেলার সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইদ্রিস বলেন, জমির বিরোধ নিয়ে মীমাংসার কথা ছিল। কিন্তু, এরই মধ্যে ঘটে গেছে সংঘর্ষ। সূত্রমতে কবির আহমদ দলবল নিয়ে বিরোধীয় জায়গায় গাছ কাটতে গেলে সংবাদ পেয়ে নিহত ওসমান গণি স্বজনদের নিয়ে বাধা দেয়।

এ সময় প্রতিপক্ষ কবির আহমদের লোকজন ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপায়। নিহত ওসমান গণিও ধারালো দা ব্যবহার করেন।