বশির আহাম্মদ, জেলা প্রতিনিধি বান্দরবান: বান্দরবানে বিশ্ব রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে র্যালী,সেচ্ছায় রক্তদান কর্মসূচি, ব্লাড গ্রুপিং কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ মে সারাদেশে দিবসটি পালিত হলেও বান্দরবানে সদর উপজেলা পরিষদ ও আলীকদম উপজেলা পরিষদের নির্বাচন থাকায় আজ শুক্রবার (১০ মে) বান্দরবানে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।র্যালীটি শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিউটে এসে শেষ হয়।
র্যালী পরবর্তী ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিউটে সেচ্ছায় রক্তদান কর্মসূচি, ব্লাড গ্রুপিং কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়েরস্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।পরে অডিটোরিয়ামে রেড় ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর বাহাদুর উশৈসিং এমপি।
তিনি বলেন, আর্তমানবতার সেবায় রেডক্রিসেন্ট সর্বদাই নিয়োজিত আছে, এটা আমরা দেখেছি কোভিড-১৯ থেকে শুরু করে জেলায় প্রণয়নকারী বণ্যা ছাড়ার বান্দরবানের সকল দুর্যোগপূর্ণ সময়ে রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যরা এগিয়ে এসেছেন।এসময় তিনি ফিলিস্তিনি ইজরায়েল হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না,কল্যাণ বয়ে আনতে পারে না।
উপস্থিত স্কুল কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যে পরিবারের সন্তান রেডক্রিসেন্ট সোসাইটির সাথে জড়িত তাদের পিতামাতারা গর্বিত। কারণ সন্তানেরা মানবিক কাজে তাদের নিয়োজিত রেখেছে। ১০০ জনের মাঝেও তাদের আচরণে বোঝা যাবে তারা রেডক্রিসেন্ট সদস্য।
তিনি আরো বলেন, যাদের মধ্যে মানবতা বোধ আছে সৃষ্টিকর্তার আশীর্বাদও তাদের উপর বর্ষিত হয়।
আলোচনা সভা শেষে রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের জেলা ও উপজেলা পর্যায়ে নতুন সদস্যদের মাঝে সংগঠনের পরিচয় পত্র এবং সেরা মানবিক কর্মকাণ্ডের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপি।
জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি অমল কান্তি দাশ এর সার্বিক তত্বাবধানে এসময় আরো উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ভাইস চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী,পৌরসভার মেয়র মোঃ সামসুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা,রেডক্রিসেন্ট এর কার্যনির্বাহী সদস্য ডাঃ অংচালু মারমা,ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিউটের পরিচালক মংনুচিং,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ রেডক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন পর্যায়ের সদস্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।




