গাজী জয়নাল আবেদীন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজানে অবৈধ টমেটমের ধাক্কায় মিজান চৌধুরী (২৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।আজ সোমবার (০৬ মে ) বেলা দু’টার দিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের জলিল নগর এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

নিহত মিজান চৌধুরী রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আকবরের বাড়ির শাহ আলম চৌধুরীর ছেলে। তিনি একজন সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসী। মাসখানেক পূর্বে ঈদ উপলক্ষে দেশে বেড়াতে আসেন। কোরবানির পরে প্রবাসে ফিরে যাওয়ার কথা ছিল বলে জানান তার পিতা শাহ আলম চৌধুরী।

ঘটনার বর্ণনা দিয়ে রাউজান সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার বলেন, জলিল নগরে দ্রুতগতির নিয়ন্ত্রণহীন টমটমের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মিজান চৌধুরী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এই বিষয়ে জানতে রাউজান হাইওয়ে থানার মুঠোফোনে বারংবার যোগাযোগ করেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি।