ডেস্ক রির্পোট: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান বলেন, ‘কাপ্তাই হ্রদ ও হ্রদের মৎস্যসম্পদ রক্ষা করে বৈদেশিক মুদ্রা অর্জনের চেষ্টা করতে হবে। সে কারণে আধুনিক মৎস্য অবতরণ ঘাটসহ যা করার প্রয়োজন সেটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় করবে। কাপ্তাই হ্রদে আগামী তিনমাস মাছ ধরা নিষিদ্ধ। যে মাছের পোনা ছাড়া হচ্ছে সেটি আপনাদের জন্য। এ মাছ আমরা এসে ধরবো না আপনারা এ মাছ ধরবেন।’

শনিবার সকালে রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত করার পর মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র আয়োজিত এ অবমুক্তকরণ অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সাঈদ মাহমুদ বেলাল হায়দারের সভাপতিত্বে অনান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য দীপংকর তালুকদার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, নৌপুলিশ অতিরিক্ত আইজি মো. আবদুল আলীম মাহমুদ, মৎস্য অধিদপ্তর মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মহাপরিচালক ড. মো. জুলফিকার আলীসহ প্রমূখ।