পেকুয়া প্রতিনিধি: কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় গত ৮ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র লোকমানের হদিস মিলছেনা। তার হদিস না পাওয়ায় নাখাওয়া ছেড়ে দিয়েছেন তার পরিবারের সদস্যরা। গত মাসের ২৪ এপ্রিল (বুধবার) সন্ধ্যা ৬ টার সময় পেকুয়া উপজেলা সদরের চৌমুহনীস্থ হাবিবিয়া হাফেজখানা থেকে বাড়ির উদ্দেশ্য বের হয়ে নিখোঁজ হন লোকমান হাকিম (১৩)। তার বাড়ি পেকুয়া সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড়ের আন্ধাখালী গ্রামে।

নিখোঁজ মাদ্রাসা ছাত্র লোকমান হাকিমের পিতা দিনমজুর আব তাহের বলেন, গত ৮ দিন আগে তার ছেলে মাদ্রাসা থেকে বাড়ি আসার পথে নিখোঁজ হন। এরপর থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার ছেলেকে পাওয়া যাচ্ছেনা। তিনি এ ব্যাপারে পেকুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরী করেছেন। এদিকে কোথাও তার ছেলেকে দেখতে পেলে তার ০১৮৭৮৫৪১৬৮৯ মোবাইল নাম্বারে জানানোর জন্য সকলের প্রতি অনুরোধ করেছেন।

নিখোঁজ লোকমানের মা জান্নাতুল ফেরদৌস জানিয়েছেন, তার আদরের ছেলে গত ৮দিন ধরে নিখোঁজ থাকায় তারা নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন। ছেলে নিখোঁজের বেদনা সইতে পারছেন না।

পেকুয়া চৌমুহুনীস্থ হাবিবিয়া হাফেজখানার প্রধান শিক্ষক হাফেজ নুর মোহাম্মদ জানান, নিখোঁজ লোকমান তার মাদ্রাসার নিয়মিত ছাত্র। মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। তার ছাত্র লোকমানকে খুঁজে পেতে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সহায়তা কামনা করেছেন।