ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ।আজ বুধবার (০১ মে) দুপুর সাড়ে ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম রায়হান চৌধুরী (২৭)। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বড়নেয়াজপুর এলাকায়।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশ জানান, রায়হান চৌধুরী এর শরীরে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় দু’কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Post Views: 284




