নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি ইউনিয়নের হাদু পাহাড় এলাকায় মরিচ ক্ষেতে মারা গেছেন সমশুল আলম (৬০) নামে এক বৃদ্ধ। আজ বুধবার (২৪ এপ্রিল)সকাল বেলা এক বৃদ্ধের মরাদেহ পাওয়া যায় নিজস্ব মরিচ ক্ষেতে। ধারনা করা হচ্ছে অতি গরমে হিটস্টোকে তিনি প্রাণ হারিয়েছেন। চুনতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নুল আবেদন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র মতে, তার শরীরে কোন রকমের আঘাতের চিহ্ন নেই। তাই ধারনা করা হচ্ছে তিনি হিটস্টোকে মারা গেছেন। সূত্রমতে প্রায় সময় তিনি কুলপাগলী এলাকায় নিজস্ব মরিচ ক্ষেত দেখতে যেতেন। এ দিনও মরিচ ক্ষেতে যাওয়ার যথাসময়ে ফিরে না আসায় খোঁজ নিতে যান তার স্ত্রী। দেখতে পান মরিচ এ বৃদ্ধের মরাদেহ। পরে উদ্ধার করে নিয়ে আসা হয় ঘরে। এব্যাপারে পরিবারে নেমে এসেছে শোকের ছাঁয়া। চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।
Post Views: 215




