নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে না, তাদের সাথে কোন কাজে আপোষ করা যাবে না। অপশক্তির বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রশাসনের কোন কাজে মুক্তিযোদ্ধরা যেন কোন ভাবেই হয়রানি না হয়। দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া সংসদের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত সংসদ সদস্য আব্দুল মোতালেব সিআইপি এসব কথা বলেন।

গত বুধবার (১৭ এপ্রিল) সকাল বেলা অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকতার আহমদ সিকদার। উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন হিরু, মুক্তিযুদ্ধকালীন গ্রুপ কমান্ডার মোস্তফিজুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাবুদ, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা এরশাদুল হক ভেট্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

সংসদ সদস্য আব্দুল মোতালেব সিআইপি আরো বলেন ১৯৭১ এর ১৭মার্চ বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল। সে সরকার গঠন না হলে এ মুক্তিযুদ্ধ আন্তর্জাতিক সমর্থন হয়তো পেত না। সে সরকারের প্রধান ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধা পরিচালিত হয়। মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন বঙ্গবন্ধুর আহ্বানেই। অনুষ্ঠানের পূর্বেই লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন করেন সংবর্ধিত সংসদ সদস্য আব্দুল মোতালেব সিআইপি।

উদ্বোধনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পর্ঘ্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এসময় মুক্তিযোদ্ধারাসহ উপজেলা প্রশাসন, থানা পুলিশ প্রশাসন ও এলাকার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।