বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার প্রতিনিধিঃ চকরিয়া পৌর শহরের নিউ মার্কেটের পার্শ্ববর্তী বাণিজ্যিক মার্কেট চিরিংগা এস আর প্লাজা উচ্ছেদ কার্যক্রম স্হগিত ও আদালতের আদেশের সময় বাড়ানোর দাবীতে মানববন্ধন করেছে ব্যবসায়ী সহ সংখ্যালঘু সম্প্রদায়। আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে পৌর শহরের এস আর প্লাজাস্হ প্রধান সড়কে এ মানব বন্ধন কর্মসুচী পালিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের নেতা বর্ষিয়ান রাজনীতিবীদ সরওয়ার আলম, মহসিন বাবুল, রেজাউল হক সওদাগর, কাউন্সিলর মুজিবুল হক, কাউসার উদ্দিন কচির ও শিবলব কুমার সুশীল প্রমুখ।

মানববন্ধনে এস, আর প্লাজার মাকের্টের ব্যবসায়ীগন বলেন, দীর্ঘদিন যাবৎ ওই মাকের্টে তারা ব্যবসা করিয়া আসছিলেন। কিন্তু এই এসআর প্লাজা মার্কেট আগামী ২১ ও ২২ এপ্রিল আদালত কর্তৃক উচ্ছেদ অভিযান করে দখল খালী করে মামলার বাদিকেে বুঝিয়ে দেয়ার নির্দেশ জারী হয়।

ব্যবসায়ীরা বলেন, এতে তাদের বিপুল পরিমান আর্থিক ক্ষতি সাধিত হবে।

এমতাবস্হায় তাদের আবেদন ও দাবী মালামাল সরানোর জন্য আগামী ১ মাস সময় দেওয়ার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ীরা।

মানববন্ধনে ব্যবসায়ীরা আরও বলেন, তথ্য ও নোটিশ গোপন করে এই মাকের্ট উচ্ছেদের পায়তারা করা হলে আরো কঠোর আন্দোলনে যাবেন তারা।