আনোয়ারা প্রতিনিধি: উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী বলেছেন,আনোয়ারা উপজেলায় জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতেই আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চাই। ব্যাংকের চাকরি ছেড়ে জনসেবার কাজ করে যাচ্ছি। জনগণের সেবা করায় মূল উদ্দেশ্য। গত ১০ বছর জনগণের সেবা ও উন্নয়ন কর্মকান্ড করেছি। ভবিষ্যতে ও জনসেবায় নিজেকে উৎসর্গ করতেই আসন্ন উপজেলা নির্বাচনে আপনাদের সমর্থন ও সার্বিক সহযোগিতা চাই।
গতকাল বুধবার (১৭ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে বঙ্গবন্ধু হলেই আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে আয়োজিত সুশীল সমাজের মত বিনিময় সভায় তিনি উপরোক্ত মন্তব্য করেন। আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মাহফুজুল হক মজুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী।
আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এম এ সালামের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এম এ মালেক, আওয়ামী লীগ নেতা আবু জাফর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর উদ্দিন চৌধুরী প্রকাশ ভিপি জাফর, মহিউদ্দিন আহম্মদ চৌধুরী টিপু, বরুমছড়ার ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা রাজা মিয়া, এডভোকেট আখতার উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম বকুল, মোঃ লোকসান চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরো, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজিজুল হক নসু, মোহাম্মদ হোসেন, আওয়ামী লীগের সদস্য নজরুল আনসারী মুজিব, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোনায়েম খান, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক জাহিদুর রশিদ, রাশেদুল ইসলাম রাশেদ, ইঞ্জিনিয়ার জাবেদ আবচার, এডভোকেট নাছের, জামাল উদ্দিন ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।
বিকেল তিনটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত দীর্ঘ টানা মতবিনিময় সভায় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীকে তৃতীয় বার উপজেলা চেয়ারম্যান পদে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান। মতবিনিময় সভায় সুশীল সমাজ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন পেশাজীবী, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী আরো বলেন, সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সম্মতিতে গত দু’বার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম। এবারও তাঁর সম্মতিক্রমে নির্বাচনী কার্যক্রম শুরু করেছি।
তিনি বলেন, বিভিন্ন এলাকায় গেলে জনগণের ভালোবাসার মুগ্ধ। জনগণের ব্যাপক সাড়া আমাকে উদ্বেলিত করেছে। জনগণের সুখে দুখে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।




