নগর প্রতিবেদক: বিজয় মাসের প্রথম প্রহরে চট্টগ্রাম ধেকে সরাসরি জামালপুর ছেড়ে গেল‘বিজয় ট্রেন’। গতকাল শুক্রবার ১ ডিসেম্বর’২৩ ইং তারিখে চট্টগ্রাম রেল স্টেশন থেকে সকাল ৯.১৫ মিনিটের দিকে জামালপুরের উদ্দেশে যাত্রা শুরু করে এই ট্রেন।
সরাসরি চট্টগ্রামের সাথে জামালপুরের রেল যোগায়োগের উদ্বোধন উপলক্ষ্যে চট্টগ্রাম রেল স্টেশনে জামালপুর জেলা সমিতি চট্টগ্রাম ও বৃহত্তর ময়মনসিংহ সমিতি চট্টগ্রাম এর আয়োজনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম থেকে সরাসরি জামালপুর রেল যোগাযোগ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জামালপুর জেলা সমিতি চট্টগ্রাম এর সভাপতি ও বৃহত্তর ময়মনসিংহ সমিতি চট্টগ্রাম এর মহাসচিব প্রকৌশলী মোহাম্মদ শামিম।
উদ্বোধনী বক্তব্যে প্রকৌশলী মোহাম্মদ শামিম বলেন, চট্টগ্রাম থেকে সরাসরি জামালপুরে রেল যোগাযোগ বর্ধিত করায় আমি জামালপুর জেলা সমিতি চট্টগ্রাম ও বৃহত্তর ময়মনসিংহ সমিতি চট্টগ্রাম এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন এর প্রতি। ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল হাসানের প্রতি। রেল আমাদেও জাতীয় সম্পদ তাই এই সম্পদকে রক্ষাণাবেক্ষণের জন্য সকলকে সচেতন হতে হবে।

তিনি আরো বলেন, চট্টগ্রাম থেকে সরাসরি জামালপুর পর্যন্ত রেল যোগাযোগ স্থাপনের জন্য জামাপুর জেলা সমিতি চট্টগ্রাম ও বৃহত্তর ময়মনসিংহ সমিতি চট্টগ্রাম এর ভূমিকা অপরিসীম। যারা এই মহৎ কর্মযজ্ঞের সাথে জড়িত ছিল তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করছি এবং চট্টগ্রাম হতে জামালপুর পর্যন্ত বিজয় ট্রেন বর্ধিত হওয়ার বিষয়টি চট্টগ্রামে বসবাসরত সকল জামালপুর ও বৃহত্তর ময়মনসিংহবাসীর পক্ষ থেকে জোরালো সর্মথন জ্ঞাপন করছি।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. দিল আফরোজ প্রধান উপদেষ্টা জামালপুর জেলা সমিতি চট্টগ্রাম ও প্রতিষ্ঠাতা আহবায়ক বৃহত্তর ময়মনসিংহ সমিতি চট্টগ্রাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতন কুমার চৌধুরী, স্টেশন মাস্টার; চট্টগ্রাম রেল স্টেশন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. জাফর; স্টেশন ম্যানাজার চট্টগ্রাম রেল স্টেশন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মো. আল আমিন; সাধারণ সম্পাদক; জামালপুর জেলা সমিতি চট্টগ্রাম।
সঞ্চালক হিসেবে ছিলেন, মো. রহমত উল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক; জামালপুর জেলা সমিতি চট্টগ্রাম ।
এ ছাড়াও চট্টগ্রামে বসবাসরত শতাধিক জামাপুর ও বৃহত্তর ময়মনসিংহবাসী উপস্থিত ছিলেন।




