মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া-কুতুবদিয়া প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর অধীনে কক্সবাজার জেলার চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলতি ২০২৩-২৪অর্থ বছরে ৬টি বক্স কালভার্ট নির্মাণের জন্য মেসার্স এস কে বিল্ডার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্টান কার্যাদেশ (ওয়ার্ক অর্ডার) পান।

অভিযোগ উঠেছে, চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: আবু হাসনাত সরকার কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারের কাছ থেকে তিন লক্ষাধিক টাকা উৎকোচ দাবি করছে। টাকা না দিলে কাজ করতে দিচ্ছেনা ঠিকাদারকে। এ কারণেই চকরিয়া-পেকুয়ার বিভিন্ন ইউনিয়নে ৬টি কালভার্টের কাজ শুরু করতে পারছেনা বলে জানিয়েছেন কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্টানের মালিক মনসুর আলম। এ বিষয়ে চকরিয়ার পিআইও’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গত ২৫ সেপ্টেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক এবং কক্সবাজার জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্টান মেসার্স এস,কে বিল্ডার্স এর মালিক মনসুর আলম। পরে কক্সবাজার জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম ঠিকাদারের কাছ থেকে অভিযোগ পেয়ে গত ২ অক্টোবর পিআইও এবং ঠিকাদারকে তার কার্যালয়ে ৫ অক্টোবর সকাল ১০ ঘটিকার সময় তদন্ত অনুষ্টানে সংশ্লিষ্ট প্রমাণাদিসহ উপস্থিত হওয়ার জন্য নোটিশও ইস্যু করেছেন। গত কয়েক দিন পূর্বে ঠিকাদারের কাছ থেকে পিআইও’র উৎকোচ দাবির ঘটনা চাউর হয়ে পড়লে চকরিয়া ও পেকুয়ার সর্বত্রে তোলপাড় সৃষ্টি হয়েছে।

লিখিত অভিযোগের সূত্রে জানা গেছে, গত ২৯/০৫/২০২৩ ইংরেজী তারিখে দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংশ্লিষ্ট শাখায় দাখিলকৃত দরপত্রটি ‘দরপত্র মূল্যায়ন কমিটি’ কর্তৃক অনুমোদনের প্রেক্ষিতে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এস কে বিল্ডার্স, কক্সবাজার-কে কার্যাদেশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর কার্যাদেশ প্রদান করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ২০২৩-২৪ ইংরেজী অর্থ বছরে কক্সবাজারের চকরিয়া উপজেলা ডুলাহাজারা ইউনিয়নের সঞ্জয়ের বাড়ির পাশে ১১মিটার একটি বক্স কালভার্ট, কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক এলাকায় ১১ মিটার বক্স কালভার্ট, বরইইলীর বদিউল আলমের বাড়ির কাছে কাটাখালী খালের উপর ১১মিটার বক্স কালভার্ট, পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের টইটং ঢালার মুখের ছড়ার উপর ৯.১৫ মিটার বক্স কালভার্ট, একই ইউনিয়নের সোনাইছড়িতে ৮.৫৪ মিটার বক্স কালভার্ট ও বারবাকিয়া ইউনিয়নের চনখোলা ছড়ায় ৯.১৫ মিটার বক্স কালভার্ট নির্মাণের জন্য তার মালিকানাধীন মেসার্স এস কে বিল্ডার্স কার্যাদেশ প্রাপ্ত হন। কার্যাদেশ পাওয়ার পর নির্ধারিত সময়ে মধ্যে কাজ শুরু করার পূর্বে চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আবু হাসনাত সরকার এর সাথে দেখা করতে যাওয়ার পর ঘটে বিপত্তি।

ঠিকাদার মনসুর আলম বলেন, দুই কোটি ১৮ লাখ ৮৭ হাজার ৮১৫ টাকা বাজেটের ৬টি বক্স কালভার্ট এর কাজ শুরুর পূর্বে গত ০২/০৮/২০২৩ ইংরেজী তারিখ চকরিয়ার পিআইও’র কাছে দেখা করতে গেলে পিআইও মো: আবু হাসনাত সরকার আমাকে প্রস্তাব দেন তিনি ঢাকা হেড অফিসে ৩ লক্ষ ৬০ হাজার টাকা দিয়ে এ ব্রিজগুলো অনুমোদন এনেছেন। টাকাগুলো তাকে দিতে হবে, না হয় পিআইও তাকে কাজ করতে দিবে না। এর ২দিন পর তাকে ফোন করে চকরিয়া উপজেলার পাশে পিআইওর বাসায় ডেকে নেন। এসময় পিআইও তাকে প্রস্তাব দেন যে, কাজটা আমার এক ভাইয়ের জন্য টেন্ডার দিয়েছিলাম, আমরা যখন কাজটি পাইনি, তাই কাজটি আমাদেরকে বিক্রি করে দেন। আমরা আপনাকে ২ লক্ষ টাকা দিব। খোদ পিআইওর এমন প্রস্তাব শুনে হতবিহব্বল হয়ে পড়েন কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদার মনসুর আলম।

ঠিকাদার মনসুর আলম আরো বলেন, পিআইওর এমন কথা শুনার পর আমি তার প্রস্তাবে রাজি হইনি। আমার কাজ আমি নিজে করবো। বাইরের কাউকে বিক্রি করবোনা বলে পিআইওকে জানিয়ে দিই।

অভিযোগের বিষয়ে চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: আবু হাসনাত সরকার এর ০১৭২৬৯৭৬৯৫৮ মুঠোফোনে গত ৫ অক্টোবর সন্ধ্যা ৭ টা ৪৪ মিনিট থেকে বেশ কয়েকবার এ প্রতিবেদক ফোন করলেও তার নাম্বার বন্ধ পাওয়া গেছে। তাই সংবাদের সাথে তার বক্তব্য সংযোজন করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কক্সবাজার জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, চকরিয়ার পিআইও’র বিরুদ্ধ ঠিকদারের কাছ থেকে টাকা দাবি সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। তিনি বিষয়টি তদন্তের উভয় পক্ষকে চিঠি দিয়েছেন।