নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারমুখী দূরপাল্লার এক বাসের চাপায় মারা গেছেন দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনের পরিচ্ছন্নকর্মী বাদশা মিয়া (৫০)।

৬ অক্টোবর শুক্রবার ভোর সোয়া ৫টায় এ দূর্ঘটনা ঘটেছে লোহাগাড়া বটতলী ষ্টেশনেই। এ পরিচ্ছন্নকর্মী কক্সবাজারের পেকুয়া উপজেলার পূর্ব টইটং ছনখোলাজুম এলাকার মৃত মোজেহার আহমদের পুত্র। দূর্ঘটনার পর দূরপাল্লার সে বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ পরিচ্ছন্নকর্মী সহায়-সম্বলহীন পরিবারের কর্তা ও ৫ কন্যা সন্তানের জনক বলে জানিয়েছেন লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির কর্মকর্তা মিজানুর রহমান মিজান। দোহাজারী হাইওয়ে থানা পুলিশের কর্তব্যরত কর্মকর্তা এসআই মো. হোসেন জানিয়েছেন এ ব্যাপারে কোনো মামলা হয়নি। পরিচ্ছন্নকর্মীর স্ত্রী শমসুন্নাহারসহ স্বজনরা লাশ গ্রহণ করে গ্রামে নিয়ে গেছেন দাফনের জন্য।