নিজস্ব প্রতিবেদক:  দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার স্বার্থে সব ধরনের নেশাদ্রব্য নিষিদ্ধ করা প্রয়োজন। কারণ তরুণ ও যুবকরা নেশায় আসক্ত হয়ে বিপদগামী হচ্ছে। মাদক মানুষের বিবেক-বুদ্ধি বিদুরিত করে। মদ মানুষের অর্থ-সম্পদ বিনষ্ট করার পাশাপাশি নষ্ট করে দেয় দেহকে। মাদকাসক্ত ব্যক্তি বাস্তবতা বিবর্জিত কল্পনার জগতে বিচরণ করে। আজ বুধবার (৪ অক্টোবর) চুনতির সীরত মাহফিলের ৮ম দিবসে কলাউজান শাহ রশিদিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা আবু বকর এ কথা বলেন ।

আমন্ত্রিত অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।

মাহফিলে নির্দিষ্ট বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা সদরের হাজী শরিয়ত উল্লাহ্ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সাজেদুল কাদের, সাতকানিয়া গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মো: কুতুব উদ্দীন, দোহাজারী আজিজিয়া কাশেমুল উলুম মাদ্রাসার শিক্ষক আলহাজ মাওলানা আব্দুল্লাহ আল মারুফ ও মাদকদ্রব্য সম্পর্কে ইসলামের বিধান বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম ইখওয়ানুল উম্মাহ্ মডেল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা আইয়ুব আলী আনসারী।

মাহফিলের সঞ্চালনায় ছিলেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিম।

মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহফিল মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, এম মাহবুবুল হক, মাওলানা অলিউদ্দীন, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ নেতা শাহজাদা তৈয়বুল হক বেদার, আলহাজ্ব কফিল উদ্দীন, ডাঃ খালেদ দেওয়ান ও মাওলানা আব্দুল মন্নান প্রমুখ।