বান্দরবান প্রতিনিধি: কেএনএফ এর শীর্ষ নেতারা পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা কমিটির সদস্যদের সঙ্গে অবশেষে মুখোমুখি সংলাপে বসতে রাজি হয়েছে। আগামী বৃহস্পতিবার (০৫ অকঠোবর) বেলা ১১টায় বান্দরবানের রুমা উপজেলা সদরের মুনলাইপাড়া এলাকায় এই সংলাপ অনুষ্ঠিত হবে। বৈঠকে কেএনএফের প্রধান নাথান বম ছাড়া শীর্ষ ৯ নেতা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এ ছাড়া বৈঠকে সরকারি ও আইনশৃঙ্খল বাহিনীর কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। আজ মঙ্গলবার  (০৩ অকঠোবর) বান্দরবানের মেঘলা পর্যটন এলাকার হলিডে ইন রিসোর্টে শান্তি প্রতিষ্ঠা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

এই বৈঠকেই কেএনএফ মুখোমুখি সংলাপে বসতে রাজি হয়েছে বলে জানানো হয়।

এই সংগঠনটি আত্মপ্রকাশের পর থেকে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়া কেএনএফের সিংহভাগ সদস্য নও খৃষ্ঠান বা বম সম্প্রদায়ের। বেশ কিছুদিন ধরেই তারা পাহাড়ে শান্তিকামী মানুষ, এমনকি যারা পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে কাজ করছেন তাদের ওপর হামলা, হত্যা, জিম্মি করে চাঁদা আদায় ও এমনকি ব্রিজ উড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটাচ্ছিল। ইতোমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা যৌথভাবে অভিযান চালিয়ে কেএনএফের অনেক সদস্যকে গ্রেপ্তার করেছে। তবে সংগঠনটির প্রধান নাথান বমসহ আরও কয়েকজন শীর্ষ নেতা বিদেশে আত্মগোপনে আছেন।

বান্দরবানে ‘শান্তি প্রতিষ্ঠা কমিটি’ ও কেএনএফ’র মধ্যে ভার্চুয়ালি আলোচনা

আরো পড়ুনঃ https://thecrimebd.net/news/48827/

বান্দরবানের মেঘলা হলিডে ইন রিসোর্টে শান্তি প্রতিষ্ঠা বৈঠকে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও কমিটির আহ্বায়ক ক্য শৈ হ্লা।

উপস্থিত ছিলেন কমিটির মুখপাত্র ও জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, সিংইয়ং ম্রো, সিঅং খুমি, কমিটির সদস্য সচিব ও বম সোশ্যাল কাউন্সিল সভাপতি লালজারলম বম, সাধারণ সম্পাদক লালথাংজেম বম, খ্রিষ্টান ধর্মগুরু ও উপদেষ্টা পাকসিমবয়তলুং, ম্রো সোশ্যাল কাউন্সিল সভাপতি রাংলাই ম্রো, বাংলাদেশ খুমি কল্যাণ অ্যাসোসিয়েশন উপদেষ্টা লেলুং খুমি, বাংলাদেশ মারমা অ্যাসোসিয়েশন সভাপতি মংচিংনু মারমা, বাংলাদেশ ত্রিপুরা যুবকল্যাণ সংসদ সভাপতি রামবাদু ত্রিপুরা প্রমুখ।

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় এর আগেও দুই দফা কেএনএফ নেতাদের সঙ্গে কমিটির বৈঠক হয়েছে। তবে এসব বৈঠকের সবই ছিল অনলাইনে। সে সব বৈঠকে কমিটির পক্ষ থেকে কেএনএফ নেতাদের মুখোমুখি আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছিল।

শান্তি প্রতিষ্ঠা কমিটির মুখপাত্র কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা জানান, কেএনএফের সঙ্গে ভালো একটি শান্তি আলোচনা হতে যাচ্ছে। পাহাড়ে কীভাবে শান্তি ফিরিয়ে আনা যায়, সেদিকগুলো বৈঠকে গুরুত্বসহকারে আলোচনা করা হবে।