মিজবাউল হক, চকরিয়া : অনুমোদনবিহীন দু’টি সমিল উচ্ছেদ ও মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে দু’টি সেলো মেশিন, বিপুল পরিমাণ পাইপ জব্দ করা হয়েছে। অভিযানে তিনটি মামলায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (০২ অক্টোবর) দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জেপি দেওয়ানের নেতৃত্বে উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন ও মাতামুহুরী নদীর ছিকলঘাট এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, সরকারি অনুমোদন বিহীন একাধিক সমিল বসিয়ে কতিপয় লোকজন সরকারি বনাঞ্চলের গাছপালা উজাড়ে জড়িত রয়েছে। বিষয়টি ভ্রাম্যমান আদালতের নজরে আসার পর গতকাল দুপুরে ডুলাহাজারা ইউনিয়নে অভিযান চালিয়ে অনুমোদন বিহীন দু’টি সমিল উচ্ছেদ করা হয়েছে। এসময় সমিলগুলো থেকে বিপুল পরিমাণ চোরাই গাছ ও গাছ চিরাইয়ের যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

তিনি বলেন, অভিযানে তিনটি মামলায় অভিযুক্তদের ৬০ হাজার টাকা জরিমানা করে একইধরনের অপরাধ যাতে ভবিষ্যতে না হয়, সেই বিষয়ে সর্তকতা করা হয়েছে।

একইদিন বিকালে আদালত চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাটস্থ মাতামুহুরী নদীর তীর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে দু’টি সেলো মেশিন ও পাইপ জব্দ করেছে।