নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন মিরসরাই রেঞ্জ কর্তৃক বনজ সম্পদ পাচার রোধে এক যৌথ অভিযানে সেগুন রদ্দা বোঝাই মিনি পিকআপ আটক করেছে। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর)ভোর পৌনে ৫টায় উত্তর তালবাড়িয়া এলাকায় ১টি সন্দেহজনক মিনি পিকআপ নং-ফেনী -ন:১১-০৪৭০ সংকেত দিয়ে থামানো হয় এবং তাৎক্ষনিক তল্লাশী করে দু’শ ফুট সেগুন গাছের রদ্দা জব্দ করা হয়।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার এর নির্দেশনায় মিরসরাই রেঞ্জ কর্মকর্তা মো:শাহানশাহ নওশাদ এর নেতৃত্বে মিরসরাই থানা পুলিশের সহযোগীতায় গোবানিয়া বন বিটের রামগড় সীতাকুন্ড রিজার্ভ ফরেস্ট এলাকা হতে সেগুন গাছ কর্তন করে স্থানীয়ভাবে রদ্দা বানিয়ে পাচারের সময় উত্তর তালবাড়িয়া এলাকায় সন্দেহজনক মিনি পিকআপ নং-ফেনি-ন:১১-০৪৭০ সংকেত দিয়ে থামানো হয় এবং তাৎক্ষনিক তল্লাশী করে দু’শ ঘনফুট সেগুন রদ্দা জব্দ করা হয় ।
মিরসরাই রেঞ্জ কর্মকর্তা মো:শাহানশাহ নওশাদ দি ক্রাইমকে বলেন, যার কোন বৈধ চিহ্ন না থাকায় বনজদ্রব্য বোঝাই মিনি পিকআপটি জব্দ করে রেঞ্জ অফিস হেফাজতে নিয়ে আসা হয়। গাড়ীতে থাকা এক কাঠ পাচারকারীকে হাতে নাতে ধৃত করা হয় এবং কাঠ পরিমাপ করে ১১ টুকরা বা ৭৪ ঘনফুট সেগুন রদ্দা পাওয়া যায়।
আাসামীর বিচারার্থে পি,ও,আর মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।




