লিটন কুতুবী, কুতুবদিয়া: এফবি আল্লাহ মালিক নামের ফিশিং ট্রলারটি বঙ্গোপসাগর থেকে মাছ ধরে গতকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০ টায় কুতুবদিয়া উপকূলের উত্তর ধুরুং ইউনিয়নের মিয়ারাকাটা এলাকায় নোঙ্গর করে।এসময় মাঝিসহ ৬ জেলে ট্রলারে ভাত রান্না করছিল। এমতাবস্থায় জেলে এরফান (২৮) পান আনতে যাওয়ার কথা বলে পানিতে নেমে কূলের দিকে যায়।ফিরে না আসায় অন্যরা মনে করেন নিজ বাড়িতে চলে গেছে।

অন্যান্য জেলেরা যার যার মতো রান্না ও জাল থেকে মাছ বেছে নিচ্ছে। এক ঘন্টার মধ্যে এরফান ট্রলারে ফিরে না আসায় ট্রলারে থাকা জেলেরা ধরে নিয়েছে সে বাড়ি চলে গেছে। একথা বলেছেন ট্রলারের মাঝি শাহাব উদ্দিন।

তিনি আরো বলেন, ট্রলার মালিক উত্তর ধুরুং ইউনিয়নের মিয়ারাকাটা এলাকার। কিন্তু ট্রলারে সব জেলের বাড়ি লেমশীখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের এহক পাড়ার । যে জেলে মারা গেছে সেও এহক পাড়ার মোহাম্মদ ইসমাইলের ছেলে।

স্থানীয় জনপ্রতিনিধি উত্তর ধুরুং ইউপির প্যানেল চেয়ারম্যান এম,মনছুর রাব্বি জানান, আজ শনিবার সকাল ৬টায় মিয়ারাকাটা এলাকার উপকূলে চরে লাশ ভাসতে দেখে কুতুবদিয়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ও লাশের আত্নীয়স্বজন লাশ উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমার সাথে এ বিষয়ে কথা হলে তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক দ্বারা পরীক্ষা নিরীক্ষা শেষে আইনি প্রক্রিয়া শেষ করবেন বলে নিশ্চিত করেন।