প্রেস বিজ্ঞপ্তি: ট্রেন ভ্রমণে অজ্ঞান পার্টি ও মলম পার্টি হতে সতর্ক এবং চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে ও মাদকদ্রব্য বহন বন্ধে জনসচেতনতামুলক বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর)দুপুরে জিআরপি পুলিশের বিভিন্ন থানা ও ফাঁড়িতে এ জনসচেতনতামুলক সভার আয়োজন করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর নির্দেশনায় চট্টগ্রাম রেলওয়ে থানা কর্তৃক চট্টগ্রাম মহানগরীর আমবাগান রেলক্রসিং, সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ি কর্তৃক কুমিরা রেলওয়ে স্টেশন এলাকায়, কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ি কর্তৃক কুমিল্লা শাসনগাছা রেললাইন এলাকায়, ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ি কর্তৃক ফেনী ফাজিলপুর রেলস্টেশন এলাকায় ট্রেন ভ্রমণে অজ্ঞান পার্টি ও মলম পার্টি হতে সতর্ক হওয়ার জন্য / চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে/ট্রেনের ছাঁদে ভ্রমণ বন্ধে/ ট্রেনে মাদকদ্রব্য বহন বন্ধে/ টিকেট কালোবাজারি বন্ধে/ট্রেনে নাশকতা প্রতিরোধে এবং রেললাইন পারাপারে সতর্ক হওয়ার বিষয়ে জনসচেতনতামুলক বিট পুলিশিং সভা পরিচালনা করেন।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী জনসচেতনতামুলক বক্তব্য বলেন, ট্রেনে ভ্রমণরত অবস্থায় অজ্ঞান পার্টি ও মলম পার্টি হতে রক্ষার জন্য অপরিচিত ব্যক্তির দেয়া কোন খাবার, পানীয় বা কোন কিছু না খাওয়ার পরামর্শ প্রদান করেন। এছাড়া অসংগতভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় ট্রেনের ছাঁদে, বাপারে ও ইঞ্জিনে আরোহন করা থেকে বিরত থাকতে, বিনা টিকেটে ট্রেনে ভ্রমন না করতে, ট্রেন স্টেশনে সম্পূর্ণ থামার পর সতর্কতার সাথে উঠা/নামা করুন।
তিনি বলেন, নিজ নিজ ব্যাগ ও মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখতে, টিকেট কালোবাজারিদের হতে টিকেট ক্রয় না করতে, নিজের আশেপাশে ব্যক্তির গতিবিধি লক্ষ্য রাখতে, সন্দেহজনক মনে হলে বা অবৈধ মালামাল বহন করলে রেলওয়ে পুলিশকে অবহিত করতে, টিকেট কালোবাজারিদের ধরিয়ে দিতে, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারিকে ধরিয়ে দিতে, রেললাইন পারাপারে সতর্ক হতে সকলকে অনুরোধ করেন।
সভায় স্টেশনের আশে পার্শ্বে গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় দোকানদার,এবং রেললাইনের পাশে বসবাসরত জনসাধারণগন উপস্থিত ছিলেন।




