নিজস্ব প্রতিবেদক: মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি সড়কের ডিভাইডারে একটি মাইক্রোবাসের ধাক্কায় এক পুলিশ পরিদর্শক নিহত ও তার পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)সকালে কমলদহ এলাকায় জাহিদ তার বোনসহ পাঁচজনকে নিয়ে বান্দরবানের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ ইকবাল ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন।

তিনি ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন দি ক্রাইমকে এ তথ্য নিশ্চিত করেন।

কুমিরা হাইওয়ে থানার পরিদর্শক শাহাদাত হোসেন দি ক্রাইমকে বলেন, “পরিদর্শক তার পরিবারের সদস্যদের নিয়ে ছুটিতে ঢাকা থেকে বান্দরবান যাচ্ছিলেন। চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।”

তিনি বলেন, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহত সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।