বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি:  বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উদযাপন করেছে বান্দরবান জেলা আওয়ামীলীগ। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলার কালাঘাটা,সরকারি শিশু পরিবার কেন্দ্রে অনাথ শিশুদের সাথে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন অনুষ্ঠানের সূচনা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

পরে শিশু পরিবারের ছাত্ররা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গান ও নৃত্য পরিবেশন করেন।সাংস্কৃতিক অনুষ্ঠান পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বান্দরবান জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আমজাদ হোসেন,পৌর মেয়র মোঃ সামসুল ইসলাম,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, অরুপ রতন সিংহ,কালাঘাটা শিশু পরিবারের সহকারী পরিচালক,আব্দুর রহিম ত্রিপুরা,বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সত্যহা পাঞ্জে ত্রিপুরা,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাস।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।