রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু এবং বাঘাইছড়ি থানার অপারেশনাল কার্যক্রমকে আরো গতিশীল করা, থানা এলাকার জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ অপরাধ দমনে আরো সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন কর্তৃক প্রদত্ত ২টি নতুন ডাবল কেবিন গাড়ী স্ব-স্ব অফিসার ইনচার্জগণের নিকট হস্তান্তর করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

এসময় পুলিশ সুপার রাঙ্গামাটিবাসীর সেবার সুবিধার্থে রাঙ্গামাটি জেলা পুলিশের জন্য নতুন দু’টি ডাবল কেবিন গাড়ি বরাদ্দ দেওয়ায় আইজিপি,পুলিশ হেডকোয়ার্টার্স এর ডিআইজি (লজিস্টিকস), অতিরিক্ত ডিআইজি (ট্রান্সপোর্ট)এর প্রতি বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গাড়ী হস্তান্তরের সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ শাহ ইমরানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।