ফেনী সংবাদদাতা: দীর্ঘ এক যুগের প্রতীক্ষার অবসান। আজ শনিবার (২৩ সেপ্টেম্বর)সকালে  অনুষ্ঠিত হয়েছে ফেনী জেলার একমাত্র বিশ্ববিদ্যালয় ফেনী ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠান। বহুল আকাক্ষিত এই সমাবর্তনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা রয়েছে শিক্ষক-শিক্ষার্থী ও সমাবর্তন প্রত্যাশী গ্র্যাজুয়েটদের। শিক্ষা উপমন্ত্রী ও সমাবর্তন অনুষ্ঠানের সভাপতি মহিবুল হাসান চৌধুরী নওফেল।

গ্র্যাজুয়েটদের বরণ করে নিতে বর্ণিল সাজে সাজানো হয়েছে ক্যাম্পাস। সমাবর্তনকে ঘিরে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

এবারের সমাবর্তনে মোট ৩৫১ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। এদের মধ্যে ব্যবসায় প্রশাসন অনুষদের ৯১ জন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১৬৫ জন, কলা, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদের ৮৭ জন শিক্ষার্থী রয়েছেন।