আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় বিএনপি উদ্যােগে আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাদ আসর তৈলারদ্বীপ সরকার হাট জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি সরওয়ার জামাল নিজাম।
দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু আখতারুন নবী চৌধুরী, ইউনুছ, কাসেম, যুবদলের সদস্য সচিব ফারুক, ছাত্রদল নেতা ওহিদুল আলম চট্টগ্রাম দক্ষিণ জেলার যুবদল নেতা আবদুল মাবুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
হঠাৎ করে কোন খবর ছাড়াই দোয়া মাহফিল আয়োজন করায় বিএনপি নেতা কর্মী ও এলাকার সচেতন মহলে আলোচনার ঝড় উঠেছে। দোয়া মাহফিলের খবরে বিএনপি’র ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে।
সাবেক এমপি সরওয়ার জামাল নিজাম দলীয় প্রোগ্রামে হঠাৎ করে উপস্থিত হওয়ায় রাজনৈতিক অঙ্গনও নানা হিসাব নিকাশ চলছে। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাবেক এমপি সরওয়ার জামাল নিজাম মাঠে নামার ইঙ্গিত বলে অনেকে মনে করছেন।
সাবেক এমপি সরওয়ার জামাল নিজাম তার বক্তব্যে দলীয় নেতাকর্মী নিকট বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান। তৃণমূলে সংঘটিত হয়ে বিএনপির চলমান আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
Post Views: 212




