ঢাকা ব্যুরো: জাতির ‍পিতার স্বপ্ন ছিল দেশের মানুষ উন্নত জীবন পাবে। আজ বুধবার (০৯ আগস্ট)সকালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আশ্রয়ন- ০২ প্রকল্পের গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বিনামূল্যে ২২ হাজার ১০১টি পরিবারের কাছে ঘর হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য ছিল একটি মানুষও গৃহহীন থাকবে না। বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট তৈরি করে দেয়া হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।

শেখ হাসিনা অভিযোগ করে বলেন, জিয়াউর রহমানের ধারাবাহিকতায় খালেদা জিয়া, এরশাদ জনগণের ভোটচুরি করে সংসদে বঙ্গবন্ধুর খুনিদের বসিয়েছিল। মানুষের ভাগ্য পরিবর্তনে উন্নত জীবন দিতে কাজ করে যাচ্ছেন বলে জানান প্রধানমন্ত্রী।

এসময় আরও ১২৩ উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন বঙ্গবন্ধুকন্যা।