গাইবান্ধা প্রতিনিধি: ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল,এই স্লোগানে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া জাতীয় পার্টির আয়োজনে কামদিয়া নুরুল হক ডিগ্রী কলেজ মাঠে আজ শুক্রবার (০৪ আগস্ট) বিকালে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টি থেকে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন জুয়েলের তত্ত্বাবধানে ও পরিচালনায় খেলা পূর্ব এক আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন,উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান শাকিলা বেগম।
অন্যান্য অতিথির মধ্যে নাকাই ইউনিয়ন শাখার সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলু, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক,কাটাবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক রকিব, দরবস্ত ইউনিয়ন শাখার সভাপতি শাহ আলম তালুকদার, উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক যুগ্ম-আহবায়ক সাবলু মিয়া প্রধান, ফুলবাড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ফারুক হোসেন সাজু, সাধারণ সম্পাদক সিরাজ, হরিরামপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি দেলোয়ার হোসেন, রাজাহার ইউনিয়ন শাখার সভাপতি বম্বু, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মী ও হাজার-হাজার ফুটবল প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
Post Views: 399




