গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় পার্টির আয়োজনে ইউনিয়ন পর্যায়ে চলমান নারী ফুটবলের দ্বিতীয় হাই ভোল্টেজ ম্যাচ কামদিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শুক্রবার (০৪ আগস্ট) বিকালে উপজেলার কামদিয়া নুরুল হক ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে এই হাই ভোল্টেজ নারী ফুটবল খেলা।
খেলায় অংশগ্রহণ করবে উত্তরবঙ্গের স্বনামধন্য নীলফামারী জেলা মহিলা ফুটবল একাদশ বনাম জয়পুরহাট জেলা মহিলা ফুটবল একাদশ। জেলাওয়ারী দল হলেও দল দুটির হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পাঁচ জন তারকা খেলোয়াড়।
তারা হলেন- সাগরিকা, মিতু, কৃষ্ণারাণী, স্বপ্না ও তমালিকা।
হাই ভোল্টেজের ওই ম্যাচটি পরিচালনা করবেন নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি এবং উপজেলা জাতীয় পার্টি থেকে এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন (জুয়েল)।