নেত্রকোনা প্রতিনিধি: বিশেষ অলিম্পিকে সাঁতারে স্বর্ণ জয়ী পাইয়িম মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের উদ্যোগে শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে পাইয়িম মিয়াকে এই সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন খন্দকারের সভাপতিত্বে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু প্রধান অতিথি হিসেবে পদক তুলে দেন। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ ও সিভিল সার্জন ডাক্তার সেলিম মিয়াসহ অন্যরা বক্তব্য রাখেন।

গণসংবর্ধণা পেয়ে বাক ও শ্রবণ প্রতিবন্ধী পাইয়িম মিয়ার স্বজনরাও আনন্দিত।

স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার ২০২৩ এ সাঁতারে স্বর্ণ পদক জিতেছেন পাইয়িম মিয়া।