স্টাফ রিপোর্টার, চকরিয়া : কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ, উপজেলা  প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক নির্বাচিত জাতীয় ফুটবল দলের খেলোয়াড় আনিসুর রহমান জিকুকে নিজ জন্মভূমিতে বর্ণিল সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার ২৪ জুলাই সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সংর্বধনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সর্বস্থরের কর্মকর্তা-কর্মচারী, সকল ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি এবং উপজেলার সবশ্রেণি পেশার নাগরিকরা অংশ নেন।

দক্ষিণ এশিয়ার নির্বাচিত সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকু কক্সবাজারেরর চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের কৃতিসন্তান। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় ফুটবল দলে খেলছেন।

অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশীপ-২০২৩ এ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় আনিসুর রহমান জিকু দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ গোলরক্ষক নির্বাচিত হয়েছেন।

চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকু।

চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আবছার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদি। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো রাহাত উজ জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের সভাপতি পরিমল বড়ুয়া, চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শওকত হোসেন, ক্রীড়া সংস্থার সদস্য ওয়াহিদ উদ্দিন ইবনু। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সকল সদস্য, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন।

একইভাবে আগেরদিন উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে স্থানীয় ডুলাহাজারা ক্রীড়া সংস্থার আয়োজনে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকুকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমিল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মনসুর আলম প্রমুখ।