ক্রীড়া প্রতিবেদক: ফেনী ইউনিভার্সিটিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২০ জুলাই)বিকাল সাড়ে তিনটায় ফেনী ইউনিভার্সিটির মাঠে ল ফ্র্যাঞ্জি শুটার্স এবং বিজনেস বুলস ফাইনাল ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়।

টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে ল ফ্র্যাঞ্জি শুটার্স ২-১ গোলে বিজনেস বুলসকে পরাজিত করে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন হয়।

বিজয়ীদের মধ্যে যথাক্রমে দুটি গোল করেন ল ফ্র্যাঞ্জি শুটার্সের রাহাত ও সজীব এবং বিজনেস বুলসের পক্ষে একমাত্র গোলটি করেন মাশরুর। পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ নৈপুণ্যের জন্য ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ল ফ্র্যাঞ্জি শুটার্স এর গোল রক্ষক সজিব।

ম্যাচ শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন আজকের প্রধান অতিথি ফেনী ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. জামালউদ্দীন আহমদ।

এছাড়া, টুর্নামেন্টে কোন হলুদ কার্ড না পাওয়ার জন্য এক মাত্র দল হিসেবে ফেয়ার প্লে’র পুরস্কার জিতে নেন সিএসসি ডিপার্টমেন্ট এর দল টিম বাইনারি।

উপস্থিত অতিথিরা তাদের এই অর্জনের জন্য ভূয়সী প্রশংসা করেন।

প্রধান অতিথির বক্তব্যে চ্যাম্পিয়ন ও রানারআপ টিমকে অভিনন্দন জানিয়ে প্রফেসর জামালউদ্দীন আহমদ বলেন, শিক্ষক, ছাত্র ছাত্রীরা এই টুর্নামেন্টকে মিলন মেলায় পরিণত করেছে।

তিনি বলেন, “ফেনী ইউনিভার্সিটির বিশ্বকাপ” খ্যাত এই টুর্নামেন্ট প্রতি বছর আয়োজন করা হবে। তোমরা এবারের ন্যায় প্রতিবারই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করা আমাদের কর্তব্য। খেলাধুলা শরীর সুস্থ রাখে এবং মানসিক বিকাশ ঘটায়। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক, এক্সাম কন্ট্রোলার হারুন আল রশিদ, রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের, প্রক্টর ও সহকারী অধ্যাপক মো: আয়াতুল্লাহ, সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক, সহকারী অধ্যাপক ও সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আলী আকবর সিয়াম, স্টুডেন্ট অ্যাডভাইজার ও সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল ইউনুস সহ ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ। দর্শকরা প্রাণভরে খেলা উপভোগ করেন।

খেলোয়াড়রা আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে দর্শকদের দিনভর মাতিয়ে রাখেন। পরো ম্যাচ জুড়ে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক হাসান আহমেদ, সহকারী অধ্যাপক আলী আকবর সিয়াম, প্রভাষক ফরহাদ আহমেদ এবং প্রভাষক সাখাওয়াত সাজ্জাদ সেজান।