ক্রীড়া প্রতিবেদক: ফেনী ইউনিভার্সিটির কর্মকর্তা বনাম শিক্ষকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ১টায় ফেনী ইউনিভার্সিটির মাঠে কর্মকর্তা এবং শিক্ষকবৃন্দ পরস্পরের মুখোমুখি হয়। ফেনী ইউনিভার্সিটির কর্মকর্তারা ৪-০ গোলের বিশাল ব্যবধানে শিক্ষকদের পরাজিত করেন।
বিজয়ীদের মধ্যে যথাক্রমে চারটি গোল করেন ফজলু, নাহিদ, নোহান এবং জালাল।
পুরো ম্যাচ জুড়ে ফেনী ইউনিভার্সিটির কর্মকর্তারা এককভাবে আধিপত্য বিস্তার করেন। প্রথম আর্ধেই তিন তিনটি গোল প্রদানের মাধ্যমে শিক্ষকদের নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতে উঠেন কর্মকর্তারা। দ্বিতীয় আর্ধে শিক্ষকরা খানিকটা প্রতিরোধ গড়ে তুলেন এবং কিছু আক্রমণও করেন। শিক্ষকদের মধ্যে শেষের দিকে সাখাওয়াত সাজ্জাত সেজান এবং মনিরুজ্জামান সর্বোচ্চটুকু দিয়ে লড়েছিলেন। কিন্ত এসব কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত ৪-০ গোলের বিশাল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়েন ফেনী ইউনিভার্সিটির কর্মকর্তারা।

কর্মকর্তাদের এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন কর্মকর্তাদের কোচের দায়িত্ব পালনকারী ফেনী ইউনিভার্সিটির সম্মানিত রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের। তিনি পুরো ম্যাচ জুড়ে খুবই প্রোএকটিভ ছিলেন। তার যথাযথ উৎসাহ প্রদান, নিখুঁত দিক নির্দেশনা এবং সঠিক পরিচালনা এই ম্যাচ জয়কে অনেক সহজ করেছে।
ম্যাচ শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন আজকের প্রধান অতিথি ফেনী ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. জামালউদ্দীন আহমদ।
এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক, এক্সাম কন্ট্রোলার হারুন আল রশিদ, রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের, প্রক্টর ও সহকারী অধ্যাপক মো: আয়াতুল্লাহ, সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক, সহকারী অধ্যাপক ও সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আলী আকবর সিয়াম, স্টুডেন্ট অ্যাডভাইজার ও সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল ইউনুস সহ ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ।
দর্শকরা প্রাণভরে খেলা উপভোগ করেন। উপস্থিত সবাই কর্মকর্তাদের চমৎকার নৈপুণ্যের ভূয়সী করেন।
Post Views: 508




