মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার : কক্সবাজারের ৩ টি উপজেলায় ৫০ হাজার ফলজ বৃক্ষ রোপনের কর্মসূচি শুরু করেছে কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি মো. নজিবুল ইসলাম।এর অংশ হিসেবে সোমবার ১৭ জুলাই ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ও জালালাবাদ ইউনিয়নে রোপন করা হয় গাছের চারা। ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী।
বক্তব্য রাখেন কক্সবাজারের পৌর আ.লীগ সভাপতি মো. নজিবুল ইসলাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, পৌর আ.লীগ সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ।
ইসলামাবাদ ইউনিয়ন আ.লীগ সভাপতি সাইফুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেয়র মাহবুব বলেন, জনগণের জন্য শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন।
মো. নজিবুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে সবুজ বাংলাকে আরো সবুজ করতে হবে।
পরে মেয়র মাহবুবুর রহমান চৌধুরী ও পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ নজিবুল ইসলাম ইসলামাবাদ ইউনিয়নের মমতাজ উলুম আলিম মাদ্রাসা প্রাঙ্গণে গাছের চারা রোপন ও বিতরণ করেন।
এ সময় শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।