চকরিয়া প্রতিনিধি: “সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের ৫৮-তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজ সোমবার (১৭ জুলাই) দুপুরে চকরিয়া উপজেলা জুয়েলার্স এসোসিয়েশন এই অনুষ্টানের আয়োজন করেন।
প্রতিষ্ঠা বার্ষিকীর শুরুতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন প্লে-কার্ড ও ঢাকঢোল বাজিয়ে শোভাযাত্রাটি চকরিয়া পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ওয়াপদা সড়কস্থ জুয়েলার্স এসোসিয়েশনের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। চকরিয়া জুয়েলার্স এসোসিয়েশন চকরিয়া উপজেলা শাখার সহ-সভাপতি গোপাল ধরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নারায়ণ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল হক সওদাগর, চকরিয়া উপজেলা জুয়েলার্স এসোসিয়েশনের সাবেক আহবায়ক নন্দ রাম ধর, চকরিয়া জুয়েলার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু রতন বরণ দাশ, চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, চকরিয়া জুয়েলার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি সমীরণ ধর, সাবেক সাধারণ সম্পাদক ও চকরিয়া পৌরসভা কৃষক লীগের সভাপতি সুলাল কান্তি সুশীল, চকরিয়া ওয়েস্টার্ন প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আজিজুল হক সহ প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, চকরিয়া শাখার উপদেষ্টা বাবু বিকাশ ধর, নিতাই ধর, রাখাল ধর ও সদস্য কেশব ধর, চকরিয়া শাখার সাবেক যুগ্ম আহবায়ক নেপাল দে, বিধান ধর, তপন দত্ত, শিবু ধর, চকরিয়া শাখার সহ-সাধারণ সম্পাদক রতন ধর, সহ-অর্থ সম্পাদক অলক ধর, সাংগঠনিক সম্পাদক ধীমান বণিক, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ধর, প্রচার সম্পাদক শিবু ধর, কার্যকরী সদস্য টিকলো দে, সদস্য মনোরঞ্জন ধর, চিন্তাহরণ ধর, প্রদীপ দাশ এবং চকরিয়া উপজেলার আওতাধীন বদরখালী ইউনিয়ন, ডুলাহাজারা ইউনিযন, খুটাখালী ইউনিয়ন, মালুমঘাট ইউনিয়ন, হারবাং ইউনিয়ন, বরইতলী ইউনিয়নসহ বিভিন্ন জুয়েলার্স ব্যবসায়ীরা উক্ত অনুষ্ঠানে যোগদান করেন।




