মিজবাউল হক, চকরিয়া : খুনি আশিক বিল্লাহ এক দোকানের অর্ডারের ওষুধ অন্য দোকানে বিক্রি করার বিষয়টি উর্ধ্বতনমহলের কাছে বলে দেয়ার ভয়ে এরশাদ আলীকে (৩২) খুন করেছে। তারা দুইজনই হেল্থ কেয়ার নামে একটি ওষুধ কোম্পানিতে একজন এম আর অন্যজন এস আর হিসেবে কর্মরত রয়েছেন। গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার বিস্তারিতভাবে অপরাধ স্বীকার করেছে ঘাতক আশিক বিল্লাহ সুমন। শনিবার রাত আনুমানিক দশটার দিকে চকরিয়া সরকারি হাসপাতাল মাঠের মসজিদের পাশে এ ঘটনা ঘটে। নিহত এরশাদ আলী কুষ্টিয়া জেলার মীরপুর থানা এলাকার সুতাইল গ্রামের শাফিকুল ইসলামের ছেলে।

এঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আশিক বিল্লাহ সুমন (৩৪) নামের একজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে। ঘটনার পর আশিক বিল্লাহ ঘটনাস্থলে ফেলে যাওয়া মোটরসাইকেল নিতে এসে জনতার সহায়তায় আটক হয়েছেন। গ্রেফতারকৃত আশিক বিল্লাহ একই ওষুধ কোম্পানি চকরিয়া ডিপোর এমআর। ঘাতক আশিক ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা এলাকার আবদুল জলিলের ছেলে।

এদিকে ওষুধ কোম্পানি হেল্থ কেয়ার এর এসআর এরশাদ আলী খুনের ঘটনার রহস্য উদঘাটন ও ঘটনায় জড়িত ঘাতক আশিক বিল্লাহকে গ্রেফতার করা নিয়ে রোববার ১৬ জুলাই বিকালে চকরিয়া থানার সম্মেলন কক্ষে প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাপিক) মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, ঘটনার দিন শনিবার ১৫ জুলাই বিকালে চকরিয়া উপজেলা সদরের আলরাজি হসপিটালের ফার্মেসীর নামে ১৯ হাজার ২৩০ টাকার ওষুধের অর্ডার কেটে ওই ওষুধ কোম্পানির ডিপো থেকে এনে বদরখালীর আল আমিন ফার্মেসী ও নুর আহম্মদিয়া ফার্মেসীতে বিক্রি করে দিয়েছেন এমআর আশিক বিল্লাহ সুমন। বিষয়টি ওষুধ কোম্পানির বাণিজ্যিক নীতিমালা ভঙ্গ করেছে আশিক। তাই কোম্পানির বাজার নষ্ট হওয়ায় হেলথ কেয়ারের উর্ধ্বতনমহলকে জানাবেন বলে আশিক বিল্লাহকে হুমকি দেন এসআর এরশাদ আলী। সেই কারণে ক্ষিপ্ত হয়ে এরশাদ আলীকে হত্যার পরিকল্পনা নেন ঘাতক আশিক বিল্লাহ। এর জেরধরে শনিবার বিকালে একটি চুরি কিনে প্যান্টের পকেটে রাখে আশিক বিল্লাহ। পরে কৌশলে কাজের কথা বলে শনিবার সন্ধ্যার পরে কক্সবাজার থেকে এরশাদকে ঢেকে আনেন আশিক বিল্লাহ।

অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী আরও বলেন, কক্সবাজার থেকে শনিবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে এরশাদ আলী চকরিয়া পৌঁছেন। তাকে চকরিয়া সরকারি হাসপাতাল মাঠে আসতে বলে ঘাতক আশিক। এসময় এরশাদ আলী হাসপাতাল এলাকায় পৌঁছলে ঘাতক আশিক মসজিদের পাশে যান। সেখানে নেমে দুইজন কোম্পানির ওষুধ বাইরে বিক্রি নিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে প্যান্টের পকেটে থাকা ছুরি বের করে অর্তকিত এরশাদ আলীর গলায় চালিয়ে দেন ঘাতক আশিক।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গলায় ছুরি লাগার পর প্রাণে বাঁচতে এরশাদ আলী ঘটনাস্থলে হতে প্রায় ১৫ ফুট দুরে লাফিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। এসময় ঘাতক আশিক পুনরায় সেখানে গিয়ে হাঁটু দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দ্বিতীয় দফায় গলায় চুরি চালিয়ে এরশাদ আলীর মৃত্যু নিশ্চিত করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ওষুধ কোম্পানি হেল্থ কেয়ারের এসআর এরশাদ আলী খুনের ঘটনায় একই কোম্পানির এমআর আশিক বিল্লাহ হত্যার ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করেছেন। এ ঘটনার পেছনে অন্য কোন কারণ আছে কীনা এবং ঘটনায় আর কেউ জড়িত আছে কীনা তা জানতে অধিকতর তদন্তের জন্য গ্রেফতারকৃত আশিক বিল্লাহ সুমনকে সোমবার আদালতে পাঠিয়ে রিমান্ড নেওয়া হবে। তবে আসামি স্বেচ্ছায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিলে রিমান্ডের প্রয়োজন হবে না।
তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে নিহতের পরিবার সদস্যরা কুষ্টিয়া থেকে আসলে এজাহার জমা দেওয়া হলে মামলা রুজু করার হবে।

চকরিয়া থানার ওসি (তদন্ত) মো আবদুল জব্বার বলেন, শনিবার রাতে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এলাকাটি ঘিরে রাখা হয়। রাত আনুমানিক একটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাপিক) মো. জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে কক্সবাজার থেকে সিআইডি পুলিশের ক্রাইমসিন টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। ##