চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : অবশেষে মারা গেলেন সন্ত্রাসী হামলায় আহত চকরিয়া পৌর যুবলীগ নেতা পারভেজ বাবু (৩৫)। গত ১১ দিন ধরে চিকিৎসাধীনবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আজ রবিবার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে মারা যায়। গত ৫ জুলাই সকাল ৯টার দিকে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের তরছপাড়া গ্রামে একই এলাকারা মোহাম্মদ ইউছুপের নেতৃত্বে পারভেজ বাবুর উপর হামলা চালিয়ে ছিলো। পারভেজ বাবু চকরিয়া পৌর যুবুলীগের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

যুবলীগ নেতা পারভেজ বাবুর পিতা নাজেম উদ্দিন জানান, তার বসতঘরের পাশে ১৯৯১ সালে স্থানীয় আশেক ও নুরু গং থেকে ২৪ কড়া জমি ক্রয় করে ভোগদখলে রয়েছি। জমির চারপাশে ঘেরাবেড়া দিয়ে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়। সম্প্রতি জমির দাম বেড়ে যাওয়ায় তার জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে একই এলাকার ইছাক আহমদের পুত্র মোহাম্মদ ইউছুপের। মোহাম্মদ ইউছুপের নেতৃত্বে ৫-৭ জন সন্ত্রাসী ওই জমি দখল নিতে একাধিকবার হামলা করেছিলো।

তিনি আরও বলেন, গত ৫ জুলাই সন্ত্রাসী ইউছুপের নেতৃত্বে জোরপূর্বকভাবে দখলের চেষ্ঠা করে। এসময় তার পুত্র পারভেজ বাবু বাধা দিলে তার উপর অর্তকিতভাবে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় তার মাথা ও ডান চোখ মারাত্মকভাবে আঘাত পান। লোহার রড দিয়ে তার বাম পা ভেঙ্গে দেয় সন্ত্রাসীরা। পরে স্বজনরা যুবলীগ নেতাকে বাবুকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতাল ভর্তি করে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৬ জুলাই সকাল ৮টার দিকে ১১দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুরকুলে ঢলে পড়ে। এদিন রাত ৯টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় তাকে।

তার বাবা নাজেম উদ্দিন জানান, তার ক্রয়কৃত জমি দখল নিতে পরিকল্পিতভাবে পারভেজ বাবুকে হত্যা করে। এখনো ঘটনার সাথে জড়িত কোন আসামীকে গ্রেফতার করেনি পুলিশ। উল্টো নানাভাবে হুমকি দিচ্ছেন সন্ত্রাসী ইউছুপ।

চকরিয়া থানার ওসি (তদন্ত) আবদুল জব্বার জানান, পারভেজ বাবুর উপর হামলার ঘটনায় প্রথমে মামলা নেওয়া হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাবু। বাদীর পক্ষের লোকজন হত্যাকান্ডের এজাহার দিলে মামলা নেওয়া হবে। আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।