কক্সবাজার প্রতিনিধি: বাঁশখালী থেকে অপহৃত এক যুবককে পাঁচদিন পর টেকনাফ থেকে উদ্ধার করা হয়েছে। আর টেকনাফ থেকে অপহৃত আরেক যুবককে ৯ দিন পর উখিয়া থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে র‌্যাব-১৫ এর পৃথক দল অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

উদ্ধার যুবকদের শনিবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব ১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

বাঁশখালী থেকে অপহৃত মো. মহিউদ্দীন (২৬) ওই উপজলার নোয়াপাড়া এলাকার মোক্তার আহমদের ছেলে। ৯ জুলাই রাতে জলদী উপজেলা থেকে তাকে অপহরণ করা হয়। অপর যুবক মোহাম্মদ আরিফুল ইসলাম (২০) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে। ৫ জুলাই তাকে অপহরণ করা হয়েছিল।

র‌্যাব ১৫-এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, জলদী উপজেলা থেকে ৯ জুলাই রাতে অপহরণ হন মহিউদ্দীন। এরপর পরিবারের নম্বরে ফোন করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ব্যাপারে ভিকটিমের বাবা বাঁশখালী থানায় একটি নিখোঁজ জিডি দায়ের করেন। এর সূত্র ধরে শুক্রবার রাতে টেকনাফের লম্বরী এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত যুবককে উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব।

অপরদিকে একটি কোম্পানিতে ডেলিভারিম্যান হিসেবে কর্মরত মোহাম্মদ আরিফুল ইসলাম ৫ জুলাই বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। ৬ জুলাই তার স্ত্রীর মোবাইলে কল দিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং একাধিকবার কথা বলে সর্বশেষ আড়াই লাখ টাকা মুক্তিপণ দিলে ভিকটিমকে ছেড়ে দেবে বলে জানায়।

এছাড়াও মুক্তিপণের টাকা না দিলে কিংবা পুলিশকে জানালে ভিকটিমকে প্রাণে হত্যা করার হুমকি দেয়। বিষয়টি অবহিত হওয়ার পর শুক্রবার রাতে উখিয়ার জামতলা এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত যুবককে উদ্ধার করতে সক্ষম হয়।

র‌্যাব কর্মকর্তা মো. আবু সালাম চৌধুরী জানান, দুই যুবককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অপহরণে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।