আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলায় ভয়াবহ আগুনে বসতঘরে পুড়ে গেছে।এতে কয়েক লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। উপজেলার বটতলী নুরপাড়ায় বৃহস্পতিবার দিবাগতরাতে আগুনের ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে প্রকাশ, আনোয়ারা উপজেলার বটতলী নুরপাড়ায় রাতে এয়ার মোহাম্মদের বসতঘরে আগুন লাগে। আগুনে মুহুূত্বে মধ্যে বসতঘর পুড়ে যায়।আগুনের ভয়াবহতার কারণে লোকজন জড়ো হয়েও কিছু করতে পারেনি। লোকজনের চেষ্ঠায় অন্যান্যে বসতঘরগুলো রক্ষা পেয়েছে। । বসতঘরে আগুনের সুত্রপাতের কারণ জানা যায়নি। বসতঘরে রাতে কেউ ছিল না। বসতঘরে আগুনের বিষয়টি এলাকায় নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।।

শুক্রবার সকালে পল্লীবিদ্যুতের একটি দল পুড়ে যাওয়া বসতঘরের স্থানটি পরিদর্শনে যান।

স্থানীয় বটতলী ইউপি সদস্য মোহাম্মদ ছবুর বলেন, আগুনে ভষ্মিভূত বসতঘর দেখে ইউনিয়ন পরিষদকে অবগত করেছি।

বসতঘরের মালিক এয়ার মোহাম্মদ জানায়, আগুনের খবর পেয়ে শুক্রবার শহর থেকে ভোরে বাড়ীতে এসে দেখি আমার সহায়সম্বল সব শেষ হয়ে গেছে। কোনো কিছুই অবশিষ্ট নেই। ঘরে থাকা নগদ টাকা স্বর্নঅলংকার ও মুল্যবান জিনিসপ্ত্র পুড়ে ৬ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। প্রতিপক্ষরা শত্রুতাবসত রাতে বসতঘরে আগুন দিয়েছে বলে তিনি ধারণা করছেন।।

আনোয়ারা থানার পুলিশকে লিখিতভাবে আগুনের ঘটনা জানিয়েছে বলেও তিনি জানান।