ক্রাইম প্রতিবেদক: টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ডাকাত চক্রের দু’সদস্যকে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার (০৬ জুলাই) দেড়টায় টাঙ্গাইলগামী মহাসড়কে’র গোড়াই ফ্লাইওভার ব্রিজের নিচে বিসমিল্লাহ কনফেকশনারীর দক্ষিণ পাশে হ’তে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-রবিউল (৪১) ও আরিফ হোসেন (৪১)।
টাঙ্গাইলের পুলিশ সুপার দি ক্রাইমকে জানান, জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম ঈদ-উল-আয্হা পরবর্তী ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে ডাকাতি প্রতিরোধ, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে মির্জাপুর থানাধীন সোহাগপুর অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানাধীন গোড়াই সাকিনস্থ ঢাকা হতে টাঙ্গাইলগামী মহাসড়কে গোড়াই ফ্লাইওভার ব্রিজের নিচে বিসমিল্লাহ কনফেকশনারীর দক্ষিণ পাশে কতিপয় ডাকাত ১টি পিকআপ গাড়ি যোগে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিক্তিতে ঘটনাস্থালে ডিবি পুলিশ উপস্থিত হলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ১০/১১ জন ডাকাত পালিয়া যাওয়ার চেষ্টাকালে তাদের মধ্য হতে ২ জন ডাকাতকে আটক করা হয়।
ধৃত আসামীরা হলেন- রবিউল (৪১), পিতা- আছান আলী আকন্দ, গ্রাম- ভোলার পাড়া (নতুন), থানা- গোপালপুর, জেলা-টাঙ্গাইল ও আরিফ হোসেন (৪১), পিতা- মৃত মুছা মিয়া, গ্রাম- নারান্দিয়া, থানা- কালিহাতি, জেলা- টাঙ্গাইল ।
রবিউল (৪১) এর হেফাজত হতে ১টি তালা কাটার যন্ত্র, ১টি লোহার কাঁচি, ১টি লোহার রড, ১টি লোহার জিআই পাইপ, এবং ১টি মোবাইল ফোন ও আরিফ হোসেন (৪১) এর হেফাজত হ’তে ১টি পিকআপ গাড়ি যাহার রেজি: নং- ঢাকা মেট্রো-ন-২০-৯৯৯৭ ও ২টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
ধৃত আসামীদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতি গ্রহণের বিষয়ে নিজের দোষ স্বীকার করে। উপরোক্ত আসামীদ্বয়কে বিচারর্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডাকাতি প্রস্তুতির সাথে জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।




