মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার): রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে ইউনিয়নের মুহাম্মদ শরীফ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল হক একই এলাকার বাসিন্দা বলে জানান স্থানীয় সংবাদকর্মী হামিদুল হক হামিদ।
তিনি জানান, নিহত ব্যক্তি সকালে তার বাড়ির ছাদের উপর কাজ করতে উঠেছিলেন। অসাবধানতাবশত সেখানে তিনি বিদ্যুতায়িত হতে পারেন। দুপুরের দিকে পরিবারের লোকজন ছাদের উপর তাকে মৃত অবস্থায় পান। তিনি কয়েক সন্তানের জনক। এ রিপোর্ট লেখার সময় নিহতের দাফনের প্রক্রিয়া চলছিল। তার মৃত্যুর খবরে স্থানীয়ভাবে শোকের সৃষ্টি হয়েছে।
Post Views: 271




