খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় সিমেন্টবাহী ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে জাহিদুল ইসলাম(২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৩ জুলাই) রামগড় সদরের ২০ ইসিবির অস্থায়ী সেনা ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম রামগড়ের পূর্ব কালাডেবা এলাকার মীর হোসেনের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ৩টা ৪৫মিনিটে জাহিদ তার মোটরসাইকেল করে সোনাইপুল যাচ্ছিলেন। রামগড় মডেল স্কুল সংলগ্ন ২০ইসিবির অস্থায়ী সেনা ক্যাম্পের সামনে পৌঁছালে সড়কের মাঝে গর্তে পড়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় জাহিদ। এ সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা কনফিডেন্স সিমেন্টবাহী ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

সুমন নামের জনৈক স্থানীয় বাসিন্দা জানান, রামগড়ের প্রায় সব সড়কেই গর্ত। বৃষ্টি এলেই গর্তগুলো পানির নিচে হারিয়ে যাওয়ায় মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের উদাসীনতাই এর জন্য দায়ী।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ দিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।