ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় হস্তান্তরের আগেই ধসে যাচ্ছে ছয় কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুর দুই পাশের সংযোগ সড়কের বিভিন্ন অংশ। সেতুটির অবস্থান উপজেলার মল্লিকবাড়ি জিসি থেকে ভরাডোবা ঘাটাইল আরএইচডি উথুরা বাজার সড়কের খীরু নদীর ওপর ঘূর্ণিঘাটে। খবর পেয়ে এলজিইডি ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী আশরাফাজ্জামান, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ গত শনিবার বিকেলে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল উপজেলার মল্লিকবাড়ি, ডাকাতিয়া ও মেদুয়ারী ইউনিয়নের সংযোগস্থল ঘূর্ণিঘাটে নির্মিত এই সেতু। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর দুই পাশে ১০০ মিটার করে সংযোগ সড়কসহ ৮১ মিটার দৈর্ঘ্য ও ৭.৩ মিটার প্রস্থের সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় ছয় কোটি চার লাখ ২৪ হাজার ৭৮০ টাকা। মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটির নির্মাণকাজ করছে। ২০১৯ সালের ৭ ডিসেম্বর শুরু হওয়া নির্মাণকাজ ২০২১ সালের ২৯ জুন শেষ হওয়ার কথা ছিল।

কিন্তু নির্দিষ্ট সময়ে শেষ করতে না পারায় কাজের মেয়াদ তিন দফায় বাড়ানো হয়। এর মধ্যেই মূল সেতুর নির্মাণকাজ শেষ করে দুই সপ্তাহ আগে সেতুর উভয় পাশের সংযোগ সড়ক নির্মাণ ও পাকাকরণ কাজ শেষ হয়েছে। কিন্তু নির্মাণের পরপরই সেতুর দুই পাশের সংযোগ সড়কে ব্যাপক ফাটল দেখা দেয় এবং কয়েক দিনের বৃষ্টিতে ফাটলের আকার বৃদ্ধি পেয়ে সেতুসংলগ্ন স্থানসহ সড়কের একাধিক অংশ দেবে গেছে।

ওই সড়কে চলাচলকারী মো. হযরত আলী, আব্দুস সালামসহ স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, ‘আমগর বাপ-দাদার আমল থাইক্যা ঘূর্ণিগাডের এইহান-অ একটা বিরিজ করুনের দাবি আছিন।

বিরিজটা অউনে আমরা খুবই খুশি। কিন্তু বিরিজের দুইফি (দুই দিকে) নতুন মাডি ফালাইয়া অনেক উঁচা কইরা সড়ক বানানি অইছে। কিন্তু সড়ক বানির সময় মাডি ঠিকমতো ডলা (রোলিং) দেওয়া অয়নাই। হের লাইগ্যা সামাইন্য মেঘেই (বৃষ্টি) সড়কটা ফাইড্ডা ভাইঙ্গা যাইতাছে। আর সড়ক না থাকলে এই বিরিজটা আমগর কুনু কামে-ই লাগতো না।
’
স্থানীয়দের অভিযোগ, নদী থেকে মাটি ফেলে প্রায় ২০ ফুট উঁচু করে সেতুর দুই পাশে সংযোগ সড়ক তৈরি করা হয়েছে। কিন্তু ঢালুবিহীন ওই সড়কের মাটি ধরে রাখার জন্য গাইড ওয়াল তৈরি এবং সড়কের পানি নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা রাখা হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই সংযোগ সড়ক ধসে যাচ্ছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফারুখ আহম্মেদ চৌধুরী বলেন, ‘নকশা অনুসারে কাজ করা হয়েছে। নকশার ত্রুটির জন্য রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেলে ওই দায়িত্ব এলজিইডির।’

ভালুকা উপজেলা এলজিইডি প্রকৌশলী মাফুজুর রহমান বলেন, ‘সেতুর নকশাতে গাইড ওয়াল ও ড্রেনের কথা বলা নেই। সেতুর কাজ এখনো ১০ শতাংশ বাকি রয়েছে। ঠিকাদারকে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করার জন্য বলা হয়েছে।’