গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ২০০ ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসলমানরা। মধ্য আষাঢ়ে মেঘ-বৃষ্টির শঙ্কা থাকলেও অনেকটা নির্বিঘ্নে এসব মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। তবে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে উপজেলার কয়েকটি এলাকার ১০টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৯ জুন)সকালে উপজেলার কুঠিবাড়ী ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ জামাতে নামাজ আদায় করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, কুঠিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন,যুগ্ন সাধারন সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু,মাও: মশিউর রহমানের ইমামতিতে উপজেলা সদরের হাজারো মুসল্লি নামাজ আদায় করেন।
অপরদিকে উপজেলার বিভিন্ন এলাকায় সময়ভেদে সকল জামাতই প্রায় সকাল সাড়ে ১০টার মধ্যে সম্পন্ন করেছে স্থানীয়রা। নামাজ শেষে মুসলিম উম্মাহর মঙ্গল ও শান্তি কামনায় দোয়া করা হয়।
গোবিন্দগঞ্জ কুঠিবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আযহার ঈদের জামাত শেষে সম্মানিত মুসল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান,উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম আব্দুল্লাহ বিন শফিক, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন জানান, এবার উপজেলার ২১০টি মসজিদের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকায় ১০টি মসজিদে এবং ২০০টি ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
Post Views: 584




