ঢাকা ব্যুরো: রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ময়ূর-৭ লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।আজ শুক্রবার (৩০ জুন) বেলা ১১টার দিকে লঞ্চে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, আজ বেলা ১১টার দিকে সদরঘাটে ময়ূর-৭ লঞ্চে আগুন লাগার খবর পেয়েছি আমরা। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ১২টি ইউনিট কাজ করছে। লঞ্চের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

জানা গেছে, লঞ্চটি ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচল করে।