ঢাকা ব্যুরো: ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও নাড়ির ঠানে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, । আজ বুধবার (২৮ জুন) সকালে নিজের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
একইসঙ্গে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ঈদযাত্রায় যেসব যাত্রী কষ্টের সম্মুখীন হয়েছেন সেজন্য আমি আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।
Post Views: 210




