রংপুর প্রতিনিধি: রংপুর জেলার পীরগাছা উপজেলাধীন দামুর চাকলা বাজার সংলগ্ন আলাইকুমারী নদীর উপর ব্রীজটি গত ২৮ মে রাতে ভেঙ্গে যায়। ফলে উপজেলার ইটাকুমারী, অন্নদানগর, ছাওলা, তাম্বুলপুর ইউনিয়নের জনগণের চলাচলের ব্যস্ততম এই রাস্তাটির সাথে রংপুরসহ অন্যান্য জেলা ও উপজেলার সবরকম যোগাযোগ বন্ধ হয়ে যায়।

জনসাধারণের চলাচলের সুবিধার্থে জরুরী ভিত্তিতে একটি অস্থায়ী ব্রীজ (বেইলি ব্রীজ) স্থাপন করার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় গত ১৯ জুন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন’র সার্বিক তত্ত্বাবধানে আলাইকুমারী নদীর উপর ১০০ ফুট’র একটি বেইলী ব্রীজ স্থাপন কাজ সম্পন্ন করেন।

ব্রীজের কাজ চলাকালে ১৬ জুন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল সাকিল আহমেদ, এসপিপি, বিজিবিএম, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি এবং ১৭ জুন বানিজ্যমন্ত্রী টিপু মুনশি ব্রীজটি পরিদর্শন করেন। ব্রীজ’র কাজ স্বল্প সময়ে দ্রতততার সাথে সম্পন্ন করায় স্থানীয় এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন। ব্রীজ নির্মাণের ফলে জনসাধারণের যোগাযোগের অসুবিধা দূর হয়েছে।