মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার): কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের শাহ্ ফকির বাজারে একটি হোমিও হলে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষার্থীসহ ২ জন আহত হয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আজ শনিবার (২৪ জুন) সকালে ১০ টার দিকে আমেরিকা জার্মান হোমিও হলে এ ঘটনা ঘটে।
জানা যায়, ইসলামাবাদ ইউনিয়নের শাহ্ ফকির মাজার গেইটের পশ্চিম পাশে হোমিও ডাক্তার জাহানারা ইয়াসমিন ঝিনুক তার মালিকানাধীন আমেরিকা- জার্মান হোমিও হলে চেম্বার করে দীর্ঘদিন ধরে প্রত্যান্ত অঞ্চলের লোকজনকে সেবা দিয়ে আসছেন। সম্প্রতি একটি ভূমিগ্রাসী চক্রের লোলুপ দৃষ্টি পড়ে তার মালিকানাধীন ভবনের উপর। এ চক্রটি উক্ত ভবন দখলে নিতে বিভিন্ন অপ- পায়তারা চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গতকাল হঠাৎ ২০/৩০ জনের সংঘবদ্ধ চক্র চেম্বারে ঢুকে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় চেম্বারে থাকা মূল্যবান ঔষুধ- পত্র তছনছ করে এবং নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে। হোমিও ডাক্তার ঝিনুক ও তার কলেজ পড়ুয়া মেয়ে আফসানা শাহিন তামান্না হামলাকারীদের আঘাতে গুরুত্ব আহত হয়। বাজারের ব্যবসায়ী এবং স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়। পাশের ব্যবসায়ী ইব্রাহীম, রমজান, জসিম, মনসুরসহ অনেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দিন দুপুরে ন্যাক্কারজনক এ ঘটনায় আমরা নিজেদের নিরাপত্তা নিয়ে শংকিত। ঘটনাস্থল পরিদর্শনকারী এস, আই জুয়েল বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। ভূক্তভোগীদের অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে।
আহত ডাক্তার জাহানারা ইয়াসমিন ও তার কলেজ পড়ুয়া শিক্ষার্থী জানান, মালেক সিকদারের নেতৃত্বে আমার চেম্বারে হামলা ও ভাংচুর চালানো হয়। তারা স্বর্নলংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় আমাকে এবং মেয়েকে মারধরে গুরুত্ব আহত করে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। প্রকাশ্য দিন দুপুরে এসব হামলাকারীদের আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন শাহ্ ফকির বাজারের ব্যবসায়ীরা। তবে এ ব্যাপারে অভিযুক্ত মালেক সিকদারদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
Post Views: 173




