লিটন কুতুবী, কুতুবদিয়া: কুতুবদিয়ায় বাহাদুর ইসলাম (২৭) নামক এক যুবক লবণের শ্রম কাজেরত অবস্থায় মৃত্যূবরণ করেছে। সে কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের জইজ্যাপাড়া গ্রামের আবদুল মোতালেবের পুত্র। আজ রবিবার (১৮ জুন) দুপুর ১২ টার দিকে জইজ্যা পাড়া এলাকায় উৎপাদিত লবণ গর্ত থেকে ছোট নৌকায় লবণ ভর্তি করে একাই বড় নৌকায় নিয়ে যাচ্ছিল। এ ধরণের আরো পাঁচটি নৌকা করে অন্যান্য শ্রমিকরা লবণ নিয়ে যাচ্ছিল। বাহাদুরের লবণ বোঝাই নৌকা সবার পিছনে ছিল। ধারণা করছে পথের মধ্যে সে কোমড় পরিমান পানিতে ডুবে যায়।
অন্যান্য নৌকার লবণ ঘাটে গিয়ে বড় নৌকায় বাহাদুরের নৌকা ঘাটে না আসায় খোঁজাখুঁজি করে দেখে মাঝ পথে নৌকা। লোকজন গিয়ে দেখে বাহাদুর ইসলাম নৌকার পাশে পানিতে ভাসছে। খুজতে যাওয়া শ্রমিকরা তাকে উদ্ধার করে তাৎক্ষনিক কুতুবদিয়া সরকারী হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষনা করে। ঘটনার বিষয়ে কুতুবদিয়া থানা পুলিশ খবর পেয়ে বাহাদুরের লাশ উদ্ধার করে অপমৃত্যু মামলা রুজু করে মর্গে প্রেরণ করেছে বলে নিশ্চিত করেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান।
বাহাদুরের স্ত্রী হালিমা বেগম জানান, তার স্বামী প্রতিদিনের মতো লবণ শ্রমিকের কাজে যায়। তার সাথে কারো শত্রুতা নেই।



