মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার): ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা  উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য, ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সদস্য, মাছুয়াখালীর সম্ভ্রান্ত পরিবারের সন্তান লিয়াকত নুর চৌধুরী শনিবার সন্ধ্যা ৭ টা ৫৭ মিনিটে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি— রাজিউন)। ইতোপূর্বে তার শরীরে পাথর অপারেশনের পর ইনফেকশন হয় এবং ডেঙ্গুসহ কয়েকটি রোগ দেখা দেয়। তাকে তিন দিন পূর্বে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি কক্সবাজার প্রেস ক্লাবের সদস্য ছিলেন এবং দীর্ঘদিন সাংবাদিকতায়ও জড়িত থেকেছেন।
মরহুমের পারিবারিক সূত্র জানায়, আজ রোববার (১৮ জুন )বাদ জোহর মাছুয়াখালীতে তার জানাযার নামাজ অনুষ্টিত হবে। তার মৃত্যুতে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় পরিবার, ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি, ঈদগাঁও প্রেস ক্লাব কর্তৃপক্ষসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। এসব সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।