চকরিয়া অফিস : কক্সবাজারের চকরিয়া উপজেলায় পৃথক অভিযানে ৩১৮০ পিস ইয়াবা ও ৪৭০প্যাকেট বিদেশী সিগারেটসহ তিনজনকে গ্রেফতার করেছে। ১৭ জুন শনিবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা ডুলাহাজারা ইউনিয়নের বনবিভাগের চেকপোস্ট এলাকায় এ অভিযান চালায় চকরিয়া থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার পৌরসভার সমিতি পাড়ার জয়নাল আবেদীনের স্ত্রী আম্বিয়া খাতুন (৩০), একই এলাকার দক্ষিণ মুহুরীপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে মো. মুনাইম (৫৫) ও পটিয়া উপজেলার কুলাগাঁও গ্রামের জহুর আহমদের ছেলে ইকবাল হোসেন (৩২)।

এবিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে আম্বিয়া খাতুনকে ২ হাজার ২০০পিস ইয়াবা, মো. মুনাইমকে ৯৮০পিস ইয়াবা ও ইকবাল হোসেনকে ৪৭০প্যাকেট বিদেশী সিগারেটসহ আটক করা হয়। তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। পরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।’